মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১১:৫২:৩৮ পূর্বাহ্ন

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

ছবি : সংগৃহীত


মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের ইফতার ও দোয়া মাহফিল গত ১৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অব. ব্যাংকার আব্দুর রাজ্জাক ভূইয়া, প্রাক্তন সভাপতি অব. শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড সাইদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোশাহিদুর রেজা চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার রাহুল সরকার। দোয়া মাহফিল পরিচালনা করেন বংশীকুণ্ডা ছাত্র কল্যাণ পরিষদের প্রাক্তন সভাপতি রুহুল আমিন ওয়ারেছ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামাল হোসেন ভূঁইয়া, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক রেখাবুল আলম সায়েম, মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক নিরূপম তালুকদার তপু, সহ অর্থ সম্পদাক মোঃ দেলোয়ার হোসেন বাবু, সহ দপ্তর সম্পাদক অসীম সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জীবন কৃষ্ণ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যাংকার দেলোয়ার হোসেন মণি, কার্য্যকরী সদস্য আব্দুল আউয়াল খান, গোলাম কিবরিয়া।

বক্তারা অবহেলিত জনপদ মধ্যনগরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী