সিলেটে এসএসসি ও এইচএসসি এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিলেটে এসএসসি ও এইচএসসি এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন

সিলেটে এসএসসি ও এইচএসসি এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটে এস.এস.সি-২০০৪ ও এইচ.এস.সি-২০০৬ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪মার্চ) সিলেটের লামাবাজার রয়েল সেফ চাইনিজ রেস্টুরেন্টে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট এস.এস.সি-২০০৪ ও এইচ.এস.সি-২০০৬ ব্যাচের প্রায় শতাধিক বন্ধুরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে এসেছেন শুধু এই ইফতার মাহফিলে অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সিলেট এসএসসি-২০০৪ ও এইচএসসি-২০০৬ এর এডমিন প্যানেল জানান, আমরা প্রতিবছর পবিত্র মাহে রমজানে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এটি শুধু ইফতার মাহফিল নয়, বরং আমাদের বন্ধুদের একত্রিত হওয়ার এক অসাধারণ সুযোগ। আমরা চাই, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক এবং আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করতে পারি। এই বন্ধুত্বের বন্ধন আগামী দিনেও অটুট থাকবে এবং সমাজের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণে আমরা একসঙ্গে কাজ করে যাবো। যারা এবারের আয়োজনে উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী