গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বি এ ন পি র গণইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বি এ ন পি র গণইফতার ও দোয়া মাহফিল

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০১:২৮:৪১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বি এ ন পি র গণইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। 

এসময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘পাঁচ আগস্টের পরাজিত শক্তিরা বসে নেই। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের শান্তি, সম্প্রীতি তাদের সহ্য হয় না। তারা এ দেশকে অস্তিতিশীল ও অশান্ত করার কুপরিকল্পনা নিয়ে কাজ করছে। এই অবস্থায় গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দেশে জাতীয় নির্বাচন দ্রত হওয়াটা জরুরি। দেশে নির্বাচিত সরকার থাকলে কুচক্রিমহল ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সু সাস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল আহমদ এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমানের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দেড় দশক ধরে আন্দোলন, সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। এরই পথ ধরে পাঁচই আগস্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দ্রæত করে দিতে হবে।’ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, নিউইয়র্ক মহানগর উওর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি. কিবরিয়া আহমদ, সহ-সভাপতি কফিল উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাইনুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মাস্টার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহবায়ক 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী