জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০২:১১:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

ছবি: নিজস্ব


দেশব্যাপী জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশে এ ক্যাম্পেইনে ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ই মার্চ) জৈন্তাপুরে উদ্বোধন করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে  সকাল ৮:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরী ও ডাঃ হিল্লোল সাহা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

চলতি বছর ক্যাম্পেইনে জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পুরো উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিক সহ মোট ১২০ টি অস্হায়ী টিকাদন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরো বলেন এ বছর জৈন্তাপুর উপজেলায় ৬-১১ বয়সী ৩ হাজার ৩ শ ৭ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩ শ ৩১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মুলত শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ  এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে। তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ক্যাম্পেইন চলবে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী