১৭ মার্চ সিলেটে আসছেন হামজা চৌধুরী, নিরাপত্তা ব্যবস্থা রাখছে বা ফু ফে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

১৭ মার্চ সিলেটে আসছেন হামজা চৌধুরী, নিরাপত্তা ব্যবস্থা রাখছে বা ফু ফে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৪:৩১:২৩ পূর্বাহ্ন

১৭ মার্চ সিলেটে আসছেন হামজা চৌধুরী, নিরাপত্তা ব্যবস্থা রাখছে বা ফু ফে

ছবি : সংগৃহীত


বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও, সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, হামজা ১৭ মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করবেন।

হামজার আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুরুতে তাকে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে ২০ মার্চ ভারত সফরের আগে তাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের।

হবিগঞ্জ থেকে ১৮ মার্চ রাতে বা ১৯ মার্চ সকালে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে হামজার। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ফটোশুটের পর তিনি ক্যাম্পে যোগ দেবেন। ঢাকায় অনুশীলনে অংশ নেবেন কি না, তা নির্ভর করছে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তের ওপর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী