সিলেটে ‘এক টাকায় ঈদ বাজার’ পেল শতাধিক পরিবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সিলেটে ‘এক টাকায় ঈদ বাজার’ পেল শতাধিক পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৬:৫৫:০৬ পূর্বাহ্ন

সিলেটে ‘এক টাকায় ঈদ বাজার’ পেল শতাধিক পরিবার

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে আনারস বাগানে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ১৯৯২ সালে এসএসসি উত্তীর্ণদের সংগঠন ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’।

শনিবার দুপুরে গোলাপগঞ্জের লক্ষণাবন্দে ‘এক টাকায় ঈদ বাজার’ দেওয়া হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার এক টাকা দিয়ে ঈদের বাজার করেছেন তারা।

এক টাকায় ঈদ বাজারের মধ্যে ছিল পুরুষদের জন্য লুঙ্গি ও এক প্যাকেট সেমাই। আর নারীদের জন্য ছিল শাড়ি ও এক প্যাকেট সেমাই। বাজার করতে আসা ক্রেতারা এক টাকার বিনিময়ে তাদের পছন্দসই লুঙ্গি-পাঞ্জাবি কিনে নেন।

এদিকে এক টাকায় ঈদ বাজার করতে পেরে খুশি সাধারণ খেটে খাওয়া মানুষরা। তারা বলেন, যেকোনো উৎসব পার্বণে নতুন কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই এক টাকায় এ ঈদের বাজার করতে পেরে আনন্দিত আমরা।

আয়োজক কমিটির সদস্য মলয় দত্ত মিঠু বলেন, সমাজের খেটে খাওয়া মানুষেরা সব সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না, অনেকেরই সেমাই কেনার মতো টাকাও থাকে না। তাই খেটে খাওয়া মানুষদের ঈদ আনন্দ বর্ণিল করতেই এমন আয়োজন করা হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু। বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজার) সভাপতি আশরাফুল কবির।  

উপস্থিত ছিলেন শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, সদস্য মলয় দত্ত মিঠু, আশোক দাস, নিহার কান্তি রায়, সঞ্জিব দত্ত টিটু, ধীমান কান্তি দে, উত্তম পাল সনি, আব্দুর রব রুবেল (স্বত্বাধিকারী আলভিনা গার্ডেন), লক্ষ্মীপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বশির উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

মূলত এলাকার অসহায় দরিদ্র মানুষ এক টাকার বিনিময়ে ঈদ বাজার কিনে নেন। আর এভাবে ঈদের বাজার করতে এসে খুশি এলাকার অসহায় দরিদ্র মানুষ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী