সিলেটে সবজিতে মিলছে কিছুটা স্বস্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সিলেটে সবজিতে মিলছে কিছুটা স্বস্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ১১:২৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটে সবজিতে মিলছে কিছুটা স্বস্তি

ছবি : সংগৃহীত


সিলেটে সবজিতে ক্রেতার অনেক বছর পর এবারের রোজায় স্বস্তি বোধ করছেন। পর্যাপ্ত যোগান ও দাম কম থাকায় তারা বেজায় খুশি। তবে উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ অনুপাতে দাম কম থাকায় লোকসানের শঙ্কা প্রকাশ করলেন অনেক কৃষক।দেখা গেছে সিলেটে অন্যান্য বছরের তুলনায় বেশ সস্তায় মিলছে সবজি। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মাঝে। বিপদে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় বাজারের ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সব ধরনের সবজির দামই কমে গেছে। বিশেষ করে টমেটো ও ফুলকপি চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শখের বসে সবজি করতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। গত রমজানে ১৫০ টাকা দরে বিক্রি হওয়া টমেটো এবার কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে। গাজর মিলছে ৩০ টাকা কেজির ঘরে। অথচ আগের বছরই প্রতি কেজি গাজর ক্রেতাদের কিনতে হয়েছ ১৬০ থেকে ১৮০ টাকায়।

এদিকে সবজির মৌসুম শেষ পর্যায়ে থাকায় একটু করে চড়তে শুরু করেছে বাজার। রোজার শুরু থেকে কম দামে সবজি কিনতে পারায় ক্রেতা খুশি। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি টমেটো ১০ থেকে ১৫, আলু ২০ থেকে ২২, কাঁচামরিচ ৫০ থেকে ৬০, গাজর ও শসা ৩০, ফুলকপি ৪০, সিম ৪০ থেকে ৫০, করলা ৮০ ও বেগুন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক বিক্রেতা জানান, এবার সবজির উৎপাদন ভালো হওয়ায় সরবরাহ ভালো ছিল। তাই দাম ছিল বেশ কম। তবে মৌসুমের শেষাংশ এখন। এ সময় দাম কিছুটা বাড়বে।

এই ব্যবসায়ী বলেন, অনেক কৃষক টমেটো এবং ফুলকপি বাজারে আনলেও বিক্রি করতে পারেননি। ক্রেতা তুরণ মিয়া বলেন, গত বছরের তুলনায় এবার সবজির দাম অনেক কম। তবে বর্তমানে দর বাড়তে শুরু করেছে। বাজারের সবচেয়ে কম দামের সবজি এখন টমেটো। কৃষি অফিস জানায়, উৎপাদন বেশি ও ক্রেতা সংকটের কারণে অনেকের উৎপাদিত টমেটো বিক্রি করতে পারেননি। সবজিচাষি সঞ্জব আলী বলেন, এ বছর ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে, তবে ১০ হাজার টাকাও বিক্রি আসেনি। কৃষি কর্মকর্তারা বলেন, সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় এবার বাজারে দর কম। চাহিদার চেয়ে বিভিন্ন ধরনের সবজির জোগান ও মজুদ বেশি। এরমাঝে টমেটো ও ফুলকপি চাষ করে কিছু কৃষক ক্ষতিগ্রস্ত। লোকসানের হাত থেকে রক্ষায় আগাম এবং শেষ পর্যায়ে সবজি বাজারে আনার ব্যবস্থা করার পরামর্শ দেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী