জৈন্তাপুরে চোরাকারবারিদের হা ম লা য় আ হ ত দুই বি জি বি সদস্য
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চোরাকারবারিদের হা ম লা য় আ হ ত দুই বি জি বি সদস্য

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১০:১২:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চোরাকারবারিদের হা ম লা য় আ হ ত দুই বি জি বি সদস্য

ছবি: নিজস্ব


সিলেট জৈন্তাপুর সীমান্তের বিজিবির উপর চোরাকারবারীর হামলায় আহত দুই বিজিবি সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী পিলার (১২৮৬/ ১২৮৭/ ১২৮৯/ ১২৯০, ১২৯১/ ১২৯২/ ১২৯৪) ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্তে দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন  চোরাকারবারী দলের সক্রীয় সদস্যরা ভারতীয় গরু মহিষ প্রবেশ করে জৈন্তাপুরের বিভিন্ন বাজারে। 

এ দিকে ভারতীয় গরু প্রবেশের খবর ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির সদস্যরা টহল দল ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে বিজিবি টহল অবন্থান করে। 

এ সময় চোরাকারবারীরা সীমান্তে গরু প্রবেশের প্রাক্কালে বিজিবির অবস্থানটের পেয়ে গরু বাঁচাতে গিয়ে বিজিবির উপর ক্ষেপে গিয়ে হামলায় চালায় চোরাকারবারীরা। হামলায় দুইজন বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহত বিজিবি সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯)।

বিজিবি সদস্যদের সাথে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে ১টি গরু রেখে বাকি গরু নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। 

পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুইজন সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এ বিষয়ে জৈন্তাপুর বিওপি'র দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নাম্বার এ যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প কমান্ডার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, চোরাকারবারিদের হামলায় টহল দলের দুইজন বিজিবি সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন পরে বিস্তারিত জানানো হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ তার নিকট আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী