৫ কোটি টাকার হে রো ই ন স হ ধরা সিলেটের তাহমিনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

৫ কোটি টাকার হে রো ই ন স হ ধরা সিলেটের তাহমিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১০:১৭:৪৩ পূর্বাহ্ন

৫ কোটি টাকার হে রো ই ন স হ ধরা সিলেটের তাহমিনা

ছবি : সংগৃহীত


সিলেটের মৌলভীবাজার থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু। উদ্দেশ্য ছিলো ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা।

তবে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাহমিনা ও আরেক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার নারীরা হলেন, সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এসময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী