সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে নগরীর সোবহানীঘাট-বন্দর বাজার রোডস্থ পেপার পয়েন্ট সংলগ্ন জেনেক্স জুতার শো-রুমের সামনে থেকে মাদক ব্যবসায়ী ইউসুফ আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




