ছবি: নিজস্ব
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত দুই বছর আগে আমি কিছু সংখক কর্মী নিয়ে এই গোয়ালাবাজারে এসেছিলাম লিফলেট বিতরণ করতে। কিন্তু সেটা আওয়ামীলীগের সহ্য হয়নি। তারা তাদের যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমার গাড়ী ভাঙ্গচুর করেছিল। পুলিশ প্রশাসনকে বলতে চাই হামলায় জড়িতরা কেন এখনও গ্রেফতার হলো না। এই মামলার আসামীরা কোথায় আছে। তাদের বের করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আপনাদের সম্পর্কেও আমাদের বলার অনেক কথা আছে।
রবিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন, সাম্য এবং মানবতাবাদী দেশ গঠন করতে চাই। সবার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমাদের নেতাকর্মীরা ভুলে যাবেন না, একটি ধাপ পূরণ হয়েছে, আরেকটি ধাপ এখনও বাকি রয়ে গেছে। এখন গণতান্ত্রিকভাবে একটি নিরপেক্ষ নির্বাচন আমাদের সামনে রয়েছে । নির্বাচন নিয়ে দেশে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মন্নান বক্সের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারময়ান চেরাগ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপির নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হেকিম, সৈয়দ কওছর আহমদ , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বিএনপি নেতা আব্দুল কদ্দুছ শেখ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




