জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১২:০৮:৩৫ অপরাহ্ন

জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানা শাখা উদ্যোগে ইফতার মাহফিল ও ‘মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা গত ১৬ মার্চ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী। মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফিজ মুফতি মাওলানা মোশাহিদ আহমদ।

কাজী জাফর আহমদের সভাপতিত্বে ও মোঃ সালাহ উদ্দিন মিরাজ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আহমদ তোফায়েল।

আরও উপস্থিত ছিলেন প্রভাষক খয়ের আহমদ, যুবনেতা আব্দুর রহিম, জাফর হোসেন,বদরুল ইসলাম, যুবনেতা সাইফুল আলম শফি, যুবনেতা ইউসুফ আলী, আজিজুল আম্বিয়া তারেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম সুফি, কবি আব্দুস সামাদ, উসামা বিন আব্দুর রব, লিমন আহমদ, মিনহাজ উদ্দিন সাহেদ, শিপন আহমদ, মাহবুব হাসান, বিলাল আহমদ, হাসান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দুর্নীতি, দুঃশাসন আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে যাওয়া এবং একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী