গোলাপগঞ্জে বৃদ্ধ খু ন : ঝুলন্ত লা শ বাঁশঝাড়ে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বৃদ্ধ খু ন : ঝুলন্ত লা শ বাঁশঝাড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১২:৪৩:০২ অপরাহ্ন

গোলাপগঞ্জে বৃদ্ধ খু ন : ঝুলন্ত লা শ বাঁশঝাড়ে

ছবি : সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। পরে তার লাশ বাঁশঝাড়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শনিবার বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়েনের ঈদগাহ পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম ফয়েজ উদ্দিন (৫৫)। তিনি সিলেটের মোগলাবাজার থানার মানিকপুর এলাকার আছির উদ্দিনের ছেলে।

জানা যায়, ফয়েজ উদ্দিন দিনমজুরের কাজ করতেন। সে সুবাদে তিনি সম্প্রতি গোলাপগঞ্জে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এসময় তার গলায় একটি গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল এবং তার হাটু প্রায় মাটিতে লেগেছিল।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ময়নাল জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির পরনের গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে কি কারণে তিনি খুন হতে পারেন তা জানা যায়নি। এসআই ময়নাল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী