সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০২:২৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী


বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।

এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। তার আগমণ ঘিরে সিলেট বিমানবন্দরে ভীড় জমান শত শত ভক্ত-সমর্থক। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কয়েকজন কর্মকর্তা।

হামজার আগমনে গণমাধ্যমকর্মীদের ভীড়ও ছিল লক্ষ্যণীয়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেননি হামজা চৌধুরী। পরে সেখান থেকে আবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান।

বাফুফে সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে ফুটবলার হামজা পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন। সেখান থেকে আগামীকাল ঢাকা যাবেন। এরপর একদিন প্র্যাকটিস করবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী