সিলেটে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সিলেটে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০২:৫৩:৪৯ পূর্বাহ্ন

সিলেটে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


নেত্রকোনা জেলার সদর থানার হত্যা মামলার পলাতক আসামি শামীম বিশ্বাসকে সিলেট কোতোয়ালী থানাধীন ক্বীন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯, সিলেট।

সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার (১৬ মার্চ) রাত ১২টায় সিলেট কোতোয়ালী থানাধীন ক্বীন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা সদর থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শামীম বিশ্বাসকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী