কী ঘটছে সিলেট বিএনপিতে?
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কী ঘটছে সিলেট বিএনপিতে?

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১২:৪৮:০২ অপরাহ্ন

কী ঘটছে সিলেট বিএনপিতে?

ছবি: সংগৃহীত


সিলেটে বিএনপির দুই নেতাকে বহিস্কারের ঘটনায় দলের ভেতরে তোলপাড় চলছে। বহিস্কৃতরাবলছেন তাদেরকে কেন বহিস্কার করা হলো তারা নিজেরাই জানেনা। চিটিতেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে এ নিয়ে ধূম্রজাল সুষ্টি হয়েছে। সারাদেশে যখন গণ ক্ষমায় বিএনপি নেতাকর্মীদের বহিস্কারাদেশ প্রত্যাহার হচ্ছে,তখন সিলেট দলের পরিক্ষিত দুই নেতাকে টুনকো অজুহাতে বহিস্কতারের ঘটনায়।

কেন্দ্রীয় নেতার সঙ্গে ‘বেয়াদবি’র অভিযোগে সিলেট বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা দুজনেই বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে আলোচিত। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। সাময়িক বহিষ্কৃত দুই নেতা হলেন মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর দিনার খান ওরফে হাসু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই নেতার অশোভন আচরণ আলীয়া মাঠের সমাবেশকে বিঘ্নিত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সাময়িক বহিষ্কৃতদের আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সাময়িক বহিষ্কারের এ চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।

কি ঘটেছিলো সেদিন: সে রাতে আলীয়া মাদরাসা মাঠের মঞ্চে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপকালে জানা গেছে, মঞ্চে সিনিয়র নেতাদের মধ্যে উল্লেখ করার মতো নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির , আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত এর বাইরে সিনিয়র কোনো নেতা উপস্থিত ছিলেন না। মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। এদের একজনের কাছে সালেহ আহমদ খসরু জানতে চান আগের রাতে তাঁর ওয়ার্ডে গেলেন, মিটিং করলেন, তিনি কেন জানলেন না। এ কথা বলতেই মহানগর সেক্রেটারী ইমদাদ চৌধুরী বলেন, কারও কাছে কৈফিয়ত দিতে পারব না। এ সময় সালেহ আহমদ খসরু বলেন, এখন তো কৈফিয়ত বলবেন। কাউন্সিলের সময় বাসায় গিয়ে আমার স্ত্রীকে পর্যন্ত ভোট দেয়ার জন্য রিকেয়েস্ট করিয়েছেন, আর এখন কিছু জানতে চাইলে কৈফিয়ত হয়ে যায়। এ সময় দুনেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিষয়টি হাতাহাতির পর্যায় পর্যন্ত চলে যায় বলে একটি সূত্র জানায়। তখন সাবেক কাউন্সিলর বিএনপি নেতা দিনার খান হাসুও সালেহ আহমদ খসরুর পক্ষে অব¯’ান নেন। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আর এ ঘটনার জের ধরেই বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। পত্রে যাকে উল্লেখ করা হয়েছে, ‘অশোভন আচরণ’ হিসেবে।

এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক, সালেহ আহমদ খসরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে একটি চিটি দেয়া হয়েছে। মহানগরের সভাপতি সেক্রেটারী স্বাক্ষরিত এ চিটিতে বলা হয়েছে ‘অশোভন আচরণ’র জন্য আমাকে ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য থেকে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন,  যারা চিটি দিয়েছেন তাদের কাছ থেকে জানুন। সালেহ আহমদ খসরু বলেন, আমি আজীবন বিএনপি পাগল এক মানুষ। ১৯৭৮ সাল থেকে রাজনীতি করছি। বিএনপি করছি। কখনও কোনো অভিযোগ উঠেনি। এখন কেন উঠল তাও বোধগম্য নয়।  তিনি বলেন, গত কাউন্সিলের পর থেকে হয়তো কেউ বা কোনো মহল আমার উপর অসš‘ষ্ট, এ বিয়য়টি আমি আঁচ করতে পারছি। এর বেশী তিনি কিছু বলতে চাইনা।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা অশোভন আচরণ করেছেন। এজন্য বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য,  সারাদেশে বিএনপির নেতাকর্র্মীদের চাঙা করতে গণ ক্ষমা ঘোষণা করছে-এমন তথ্য দিয়েছে দেশের জাতীয় পত্রিকাগুলো।

এম সি