টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:৫০:৪৯ পূর্বাহ্ন

টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ছবি : সংগৃহীত


টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের উদ্যোগে এক জমকালো ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৭ মার্চ) রিকাবীবাজারস্থ কার্যালয়ে পবিত্র রমজান মাসের তাৎপর্যকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট এর এমডি তাজুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, শেফ শিক্ষক কাউসার আহমেদ, মৌলভীবাজার  এর ম্যানেজার সুমন মিয়া, শফিকুল ইসলাম রুবেল, জামিল আহমেদ এবং প্রবাস বাংলা টিভির রিপোর্টার শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।  রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করে এমডি তাজুল ইসলাম বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসে রোজাদাররা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন। এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।  রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী