সাকিব ‘মেগাস্টার’, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সাকিব ‘মেগাস্টার’, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১১:৩২:২২ পূর্বাহ্ন

সাকিব ‘মেগাস্টার’, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা

ছবি : সংগৃহীত


বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি—যখন যেদিকে যাচ্ছেন হামজা চৌধুরী, টের পাচ্ছেন তাঁকে ঘিরে উন্মাদনা। হাজারো মানুষ ভিড় করছেন তাঁর বাড়ির সামনে। তাঁকে বরণ করে নিতে ছিল ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা। বাংলাদেশে পা রেখেই ক্রীড়াঙ্গন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা। 

হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? গত কয়েক দিন ধরে এই আলোচনাও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর তুলনাটা হচ্ছে মূলত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। দুজনের মধ্যে কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে—তখন প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।

আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা। এরপর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’


অনেকেই ভাবতে পারেন, হামজার এই উত্তর হয়তো শুধুই বিনয়। কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাঁর খেলাও দেখেছেন। সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা, তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই।

২০২০ সালে তিনি বলেছিলেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন হামজা। খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও। বর্তমানে ধারে তাঁর ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী