সিলেটে ট্রাক ভর্তি ভা*রতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস, আ*টক দুই
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সিলেটে ট্রাক ভর্তি ভা*রতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস, আ*টক দুই

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১২:৪৫:০০ অপরাহ্ন

সিলেটে ট্রাক ভর্তি ভা*রতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস, আ*টক দুই

ছবি : সংগৃহীত


সিলেটে ৭৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি কাভার্ড ভ্যান।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং একই এলাকার মোঃ বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।

পুলিশ জানায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে এতে তল্লাসী চালিয়ে ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিংক ৪ হাজার ৫৩৬ পিস, নেহা ফাস্ট কালার মেহেদী ১৪ হাজার ৪শ পিস, এসটি ব্যান্ডের চশমা ৫ হাজার ৮শ ২০ পিস, ভারতীয় শাড়ি ৩শ ৫৪ পিস, ভারতীয় থ্রি-পিছ ২শ ৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৩ পিস এবং ভারতীয় জামা (ছোটদের টু-পিস) ৪২ পিস।

এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী