সিলেটে বি জি বি র অভি*যানে অর্ধ কোটি টাকার ভা র তী য় চিনির চালান আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র অভি*যানে অর্ধ কোটি টাকার ভা র তী য় চিনির চালান আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র অভি*যানে অর্ধ কোটি টাকার ভা র তী য় চিনির চালান আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করা হয়েছে। 

মঙ্গলবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়,  ১৮ মার্চ সকাল ৮ টা গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপি হতে একটি বিশেষ টহল দল কানাইঘাট-দরবস্ত  সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল প্রদান করলে উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে বিজিবির টহলদল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে সুরাইঘাট বিওপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দূরে ও সীমান্ত পিলার-১৩১৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার কানাইঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে  ট্রাকটি আটক করতে সক্ষম হয় । এ সময় ট্রাক ফেলে  ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। 

বিজিবি সূত্রে আরো জানা যায় অভিযানে টহল দল অত্যন্ত দূরদর্শিতার সাথে বালু ভর্তি ট্রাকে অধিকতর তল্লাশী পরিচালনা করে। এ সময় বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি’র বস্তা অস্তিত্ব পাওয়া যায়। এ সময়  উক্ত ট্রাক হতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১৯ বস্তা (১৫,৯৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,  সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বিধিমতো আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী