জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : কয়েস লোদী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন

জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১৮ মার্চ) নয়াসড়কসহ বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না, মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস-আদালতে ঘুষ দূর্নীতি কমবে। কিন্তু হয়েছে তার উল্টো, দেশে ঘুষ-দুর্নীতি কমেনি।

বরং বেড়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।

এই সকল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৭ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসররা যে জুলুম-দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না।

নয়াসড়ক পয়েন্টে ওলিউর রহমান ড্যানির উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, নুরুল মোমিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, শাহ সাইদুর রহমান হিরু, মিলাদ আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, কল্লেল জ্যোতি বিশ্বাস জয়, মতিউর রহমান শিমুল, রুজেল ইমাম, ফাহিম আহমদ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী