বিশ্বনাথে ঘুষ নেওয়ার অ ভি যাে গে এসআই আলীম উদ্দিন ক্লোজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বিশ্বনাথে ঘুষ নেওয়ার অ ভি যাে গে এসআই আলীম উদ্দিন ক্লোজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১১:৪৪:২২ পূর্বাহ্ন

বিশ্বনাথে ঘুষ নেওয়ার অ ভি যাে গে এসআই আলীম উদ্দিন ক্লোজ

ছবি : সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে আসামী পক্ষের সাথে মামা-ভাগ্নার সম্পর্ক সৃষ্টি করে ও মামলায় সুযোগ সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে কয়েক কিস্তিতে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।

 এসআই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণ ও আসামী পক্ষের সাথে কতোপকতোনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৮মার্চ) ফয়সল আহমদ নামের এক ভুক্তভোগী বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিন (বিপি নং ৭৫৯৪০৪৫২৬৩)’র বিরুদ্ধে ‘মামলায় সুবিদা প্রদানের প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহনের অভিযোগ এনে’ সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগপত্র দায়ের করেন। আর সেই লিখিত অভিযোগপত্রের প্রেক্ষিতেই ওই দিন তাকে (এসআই আলীম) ক্লোজ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০)’র আসামীদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামী পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন এসআই আলীম। পরবর্তিতে কাজ না হওয়ায় ভোক্তভুগি ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে এসআই আলীম উদ্দিন তাকে (ফয়সল) বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান।

এঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। আর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এসআই আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী