ইলিয়াসপত্নীর গাড়ি ভা ঙ চু র মা*মলা*য় যু ব লী গ নেতা গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ইলিয়াসপত্নীর গাড়ি ভা ঙ চু র মা*মলা*য় যু ব লী গ নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১০:৩২:১৩ পূর্বাহ্ন

ইলিয়াসপত্নীর গাড়ি ভা ঙ চু র মা*মলা*য় যু ব লী গ নেতা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুরের মামলায় ফারুক (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচণ্ডী সড়ক সংলগ্ন সফিনা তাহির আলী জামে মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফারুক উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি স্থানীয় যুবলীগ নেতা।

এ নিয়ে এ মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হলো।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফারুক দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।’

এর আগে গত বুধবার একই মামলার আসামি সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযানে একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার ছেলে কওছর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী