সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৪:৫২:৪৯ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য চিনি,মাল্টা, কিসমিস, বাসমতি চাল সহ কসমেটিক পন্য আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা ১১ ঘটিকা হইতে  জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকায় পৃথক দুইটি অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম।

সেনা সূত্রে জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প এ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহবুব বিন সাইদের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যমপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস,২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি  ভারতীয় বাসমতি চাল আটক করা হয়। অভিযানে পন্যের মালিকদের আটক করা সম্ভব হয় নি।

এ সময় অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক  রাজন দেবের নেতৃত্বে পুলিশের টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়। আটক হওয়া পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। এ সময় আটক হওয়া

পন্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজী বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আটককৃত  বাকি পন্য সামগ্রি সিলেট ব্যাটালিন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার আটককৃত পন্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন উক্ত ঘটনায় বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী