ছবি: নিজস্ব
ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি করে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমার বরইকান্দি ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে একটি মিছিল নিয়ে কাজির বাজার এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না।
তাঁদের দাবি, হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তাঁরা অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জৈন্তাবার্তা / মনোয়ার




