মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: ভিসি জহিরুল হক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

উদ্দীপ্ত সিলেটের ইফতার বিতরণ

মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: ভিসি জহিরুল হক

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:২৭:৫১ পূর্বাহ্ন

মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: ভিসি জহিরুল হক

ছবি: নিজস্ব


সিলেটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট–এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল চারটার মহানগরীর রিকাবীবাজার পয়েন্টে পথচারী মানুষের মধ্যে এ ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।

যুক্তরাজ্যে শেখ আল মামুন চ্যারিটেবল ট্রাষ্টের অর্থায়ানে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল বলেন, তরুণরা আর্থ-মানবতার কাজে এগিয়ে এলে সমাজ আরও অগ্রসর হবে। উদ্দীপ্ত সিলেটের মতো সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে। তাহলে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। ধর্মীয় মুল্যবোধের দিক থেকেও এরকম কাজ দুনিয়া ও আখেরাতের জন্য উত্তম বিনিয়োগ। এছাড়াও তিনি আধুনিক সমাজ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণে আহবান জানান।

উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সাবেক সেনা অফিসার মুহিবুর রহমান সুফি, সাংবাদিক এম এ কাইয়ুম, কবি জেনারুল ইসলাম, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপু, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির, উদ্দীপ্ত সিলেটের বীর মোজাহিদ, সাব্বির আহমদ, রবিউল হাসান, সংগঠক কাওছার আহমদ, রাজেল মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী