সিলেট জেলা ও মহানগরের তাঁতীদলের ইফতার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সিলেট জেলা ও মহানগরের তাঁতীদলের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:২৯:৫৪ পূর্বাহ্ন

সিলেট জেলা ও মহানগরের তাঁতীদলের ইফতার বিতরণ

ছবি : সংগৃহীত


জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদ জনগণের কল্যাণে কাজ করছে। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির লক্ষ্য হলো দেশের জনগণের জন্য সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা ও অস্থিরতা চলছে, তার একমাত্র সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বুধবার (১৯ মার্চ) নগরীর বন্দরবাজার এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনবারের সাবেক সফল  প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এই ইফতার বিতরণ করা হয়।

সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতীদল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মওদুদুল হক পাশা মওদুদ, সৈয়দ জয়নুল হক জয়নুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জর্জকোর্টের অ্যাডভোকেট নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, মোহাম্মদ হানিফ, আলী আহমদ, কামরুল হাসান, প্রভাষক মশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, ওসমান খান, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন, আফজাল হোসেন বেলাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, হোমায়ুন কবির হৃদয়, সামিদ আহমদ, শাকিল আহমদ, সুমন আহমদ, আব্দুর রহিম, শামীম আহমদ, নুরুল ইসলাম চঞ্চল, কামাল আহমদ, আব্দুন নুর, সানুর আহমদ, বিলাল উদ্দিন, কামাল তাপাদার, দেলোয়ার হোসেন দিলু, নবী হোসেন, রাজন মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী