নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে: ইমদাদ চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে: ইমদাদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:৫১:৪৮ পূর্বাহ্ন

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে: ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে। অনেক সময় চলে গেছে। আপনারা কোনো সংস্কারই করতে পারেননি। শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি। সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।

তিনি আরোও বলেন, অন্তবর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নার্সেস এসোসিয়েশন সিলেটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতালের আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও নার্সেস এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব ইমরান আহমদ তাপাদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ মজুমদার। উপস্থিত ছিলেন নার্সেস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ইকরামুল আজিজ চৌধুরী, সাকিব আহমদ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনওয়ারা বেগম, কবিতা বিনতে কাবির, রেনোয়ারা আক্তার, আছমা বেগম, হাদিয়া আক্তার, গোলাম এহিয়া চৌধুরী, ইব্রাহিমসহ বিভিন্ন  নার্সিং কলেজের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী