জগন্নাথপুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১২:৪৫:৩২ অপরাহ্ন

জগন্নাথপুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ ঢেলে একটি মৎস্য  খামারের কমপক্ষে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মৎস্য খামারের মালিক থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, খাশিলা গ্রামের শাহিন আহমেদের পারিবারিক মালিকানাধীন  মাছের সমন্বিত মৎস্য খামার এগ্রো ফার্ম

রয়েছে। একশ’ বিঘা জমির মধ্য ১০ টি পুকুর এ খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট মাছের আরেকটি খামার রয়েছে।  এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ রয়েছে। সোমবার ভোররাতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন খামারে বিষ ঢেলে এ ক্ষতি সাধন করে। 

খানার মালিক শাহিন আহমেদ জানান, পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতিকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত একই গ্রামের  আক্তার হোসেন, জুনাব আলী,  আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর ও ডাকাতি মামলার আসামি মিলিক মিয়া সহ কয়েকজন কে আমরা সনাক্ত করেছি। তাদের অভিযুক্ত করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক দিপঙ্কর জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী