গোয়াইনঘাট সীমান্তে খা সি য়া দে র গু*লি : চাচা-ভাতিজা আ হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে খা সি য়া দে র গু*লি : চাচা-ভাতিজা আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১০:২৫:৩১ পূর্বাহ্ন

 গোয়াইনঘাট সীমান্তে খা সি য়া দে র গু*লি : চাচা-ভাতিজা আ হ ত

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই  বাংলাদেশী আহত হয়েছেন।গতকাল বুধবার ( ১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে  বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন  হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া(২২) ও তার আপন চাচা  আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুজন সম্পর্কে আপন চাচা ভাতিজা। তারা  দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা সামিম মিয়া জানান,সীমান্তে চিনি আনতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া, আক্তার হোসেন  সহ একদল বাংলাদেশী চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান।এসময় চোরাকারবারিরা খাসিয়াদের সাথে টাকা পয়সার  লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি ছোড়া গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি র)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ  নাজমুল হক বলেন,সীমান্তের ওপারে  দুজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সাথে চোরাচালানি লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) নিকট প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন  তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী