ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১১:২১:৩৩ পূর্বাহ্ন

ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৮ মার্চ হঠাৎ করে উপজেলা প্রশাসন ১০ নম্বর এলাকায় অভিযানে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে করে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা নয়, কয়েক হাজার শ্রমিকও জড়িত রয়েছে। এতে সবাই লোকসানের মুখে কর্মহীন হয়ে পড়েন। অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধে ও বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। 

ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির  সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, জাফর আহমদ, রুহান আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী