কোম্পানীগঞ্জে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকা থেকে পাথর তুলতে গিয়ে কয়েছ আহমদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কয়েছ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের পুত্র। আহতরা হলেন- একই এলাকার সবুজ মিয়া, সুজাত আহমদ, ইমরান ও কোম্পানীগঞ্জের শিলাকুড়ি গ্রামের সুরুজ আলী। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, প্রতিদিনের মতো কয়েছ তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় পাথর তুলতে যান। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাংকারে গভীর গর্ত করে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে কয়েকজন। তৎক্ষনাৎ অন্য শ্রমিকরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কয়েছকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের সিলেটের ওসমানীতে প্রেরণ করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী