ফি লি স্তিনে গ*ণহ ত্যা বন্ধে বাসদের মানববন্ধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ফি লি স্তিনে গ*ণহ ত্যা বন্ধে বাসদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১২:৫০:০১ অপরাহ্ন

ফি লি স্তিনে গ*ণহ ত্যা বন্ধে বাসদের মানববন্ধন

ছবি : সংগৃহীত


যুদ্ধ বিরতি লংঘন করে গাঁজায় ইসরাইলি বোমা হামলা, নারী-শিশুসহ প্যালেষ্টাইনিকে হত্যার প্রতিবাদে এবং নেতানিয়াহুর বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উজ্জ্বল রায়,নাজিকুল ইসলাম রানা, অরুণ সরকার,শহীদ আহমদ, বীরেন সিং,আনিছ খান, আবুল খায়ের, ইউসুফ আলী, আজিবর রহমান, মাহফুজ আহমেদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,ইসরাইল ফিলিস্তিনে বছরের পর বছর গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। এর বেশিরভাগই শিশু-নারী। নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইনে শিশু-নারী-বয়স্ক মানুষ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দূতাবাসে কেউ হামলা দচালাতে পারে না। কিন্তু ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে একের পর এক হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে। জাতিসংঘ ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করলেও সেটাও তারা তোয়াক্কা করছে না। নেতৃবৃন্দ ,অবিলম্বে বর্বর ইসরাইলকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের মদদদাতাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,ইসরাইল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। গাজাবাসীকে ইসরাইলের কথায় জীবনযাপন করতে হয়। এই বন্দীদশা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে দেশের সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী