বিলীনের পথে ওসমানীনগরের গয়নাঘাট-কালাসারা খাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিলীনের পথে ওসমানীনগরের গয়নাঘাট-কালাসারা খাল

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:১৭:৪২ পূর্বাহ্ন

বিলীনের পথে ওসমানীনগরের গয়নাঘাট-কালাসারা খাল

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে প্রশাসনের নাকের ডগায় গয়নাঘাট-কালাসারা খালে একের এক সরু কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে পানি প্রবাহ বিঘিœত হওয়ায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে বিঘœ ঘটছে। আর বর্ষা মৌসুমে পানি প্রবাহ বিঘিœত হয়ে বন্যা কবলিত হচ্ছে এলাকা। 

জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের কালাসারা হাওর থেকে প্রমত্তা রতœা নদীর শেষ চিহ্ন দাশপাড়া খাল হয়ে দয়ালং হাওরে পানি প্রবাহিত হয়। দুই যুগ পূর্বে এই খাল দিয়ে সব ধরনের নৌকা চলাচল করতে দেখা গেলেও এখন পানি চলাচলও করতে পারে না। ব্যক্তিগত প্রয়োজনে খালের বিভিন্ন স্থানে বিরাট অংশ মাটি ভরাট করে সরু কালভার্ড নির্মাণের ফলে পানি প্রবাহের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এখনও এ ধরনের সরু কালভার্ড নির্মাণ অব্যাহত রয়েছে। এমন অবস্থায় একদিকে হুমকীর মুখে পড়েছে এলাকার কৃষি ব্যবস্থা। অন্যদিকে বাড়ছে বন্যার ঝুঁকি। 

কালাসারা হাওর থেকে দাশপাড়া হয়ে দয়ালং হাওরের সাথে সংযোগ স্থাপনকারী খালের কালাসারা হাওর অংশের দৈর্ঘ প্রায় ১ কিলোমিটার। প্রাকৃতিক বিপর্যয়ের কাছে খালটি ভরাট হয়ে গেলে পানি প্রবাহের পথ বন্ধ হওয়ার উপক্রম হলে ২০২৫ সালে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে খনন করা হয়। কিন্তু কিছু ব্যক্তি নিজ স্বার্থে খনন করা বিভিন্ন স্থান ভরাট করে খালের প্রস্থ কমিয়ে সরু কালভার্ড নির্মাণের ফলে পানি প্রবাহের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। সম্প্রতি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ফলে খালের দুই পাশের জায়গার কদর বেড়ে যাওয়ায় সরু কালভার্ড নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে। 

গত প্রায় এক যুগে খালের উপর অন্তত ৬টি সরু কালভার্ড নির্মাণ করা হয়েছে। এখনো কালভার্ড নির্মাণ অব্যাহত রয়েছে। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাসপাড়া খালে একটি কালভার্ড নির্মাণের খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি পরিদর্শন করেছেন। এলাকাবাসীর দাাবি সরু কালভার্ড না করে খালের প্রস্থ অনুযায়ী কালভার্ড নির্মাণ করলে পানি প্রবাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতো না। বর্ষাকালে এ খাল দিয়ে পূর্বাঞ্চলের পানি প্রবাহিত হয়। বর্তমানে খাল অবৈধভাবে দখল ও সরু কালভার্ট নির্মাণ করার কারণে সে পানি আর স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। যার ফলে এ অঞ্চলের মানুষ প্রতি বছর অকাল বন্যা ও জলাবদ্ধতার শিকার হন। 

শুধু এই খাল নয়, উপজেলার সর্বত্র এমন অবস্থা বিরাজ করছে। দখল ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় কৃষিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্ষায় জলাবদ্ধতা এবং গ্রীষ্মে পানির অভাবে প্রতিবছর অনেক জমি পতিত পড়ে থাকছে। খালগুলো দখলমুক্ত করে খননের মাধ্যমে সচল করা গেলে কৃষির উৎপাদন দ্বিগুণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

হস্তিদুর গ্রামের তুতিউর রহমান চৌধুরী তোতা মিয়া বলেন, এ ব্যাপারে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দিয়েও লাভ হয়নি। খাল ভরাট হয়ে যাওয়ায় এখানে বন্যা দীর্ঘ মেয়াদি হয়ে থাকে। কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে খালের প্রস্থ অনুযায়ী কালভার্ডগুলো নির্মাণ করা প্রয়োজন ছিল। 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সেচ, উইং) সিলেটের বিভাগীয় সহকারী প্রকৌশলী রুবায়তে ফয়সাল মো. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমি কিছুদিন পূর্বে এ উপজেলায় যোগদান করেছি। খালের একটি কালভার্ড নির্মাণের খবর পেয়ে পরিদর্শনপূর্বক কাজ বন্ধ রাখতে বলেছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী