ছবি : সংগৃহীত
সিলেটে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মোঃ মনসুর (২৬) হবিগঞ্জের বাহুবল থানার উত্তর ভবানীপুর গ্রামের মাইন উল্লাহ’র ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৩ পিস ইয়াবাসহ মনসুরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




