গোয়াইনঘাটে সাহেল হত্যার আসামীদের গ্রেফতারে ছাত্র-জনতার মানববন্ধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সাহেল হত্যার আসামীদের গ্রেফতারে ছাত্র-জনতার মানববন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ০৬:০০:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সাহেল হত্যার আসামীদের গ্রেফতারে ছাত্র-জনতার মানববন্ধন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, সাহেল শাহরিয়ার অত্যন্ত ভদ্র ছেলে। তাকে মোটরবাইক গতিরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যারা সাহেলকে হত্যা করেছে তারা এখনো বাইরে ঘুরাফেরা করছে। আমরা প্রশাসনকে হুশিয়ার করছি, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার খুনিদের গ্রেফতার করুন। না হয় অবরোধের মতো আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। 

শুক্রবার বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গোয়াইনঘাটের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাহেল শাহরিয়ার বাবা মুজিবুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী