জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের ৩য় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের ৩য় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের ৩য় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের আয়োজনে ৩য় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২১ মার্চ) উপজেলার জৈন্তা হিল রিসোর্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একতা, শান্তি, শৃঙ্খলা, প্রগতি এই সংলাপকে বুকে লালন করে আর্ত মানবতার সেবায় গঠিত এই সংগঠনটির এটা ৩য় বারে আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। মুলত উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার যুবকদের নিয়ে সম্মিলিত ভাবে প্রতিষ্ঠিত এই সংগঠনটি আর্তমানবতার কল্যানে কাজ করে আসছে।

বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের নিকট ত্রাণ তৎপরতা বৃদ্ধি, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, অসহায় কন্যা দায়গ্রস্হ পিতাকে আর্থিক সহায়তা প্রদান, দূরারোগ্য রোগে আক্রান্ত রোগির জন্য তহবিল গঠনের মত কাজ করে তারা স্হানীয় ভাবে প্রশংসিত হয়েছে। এ ছাড়াও সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মুল  সহ  বিভিন্ন মৌসুমে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তারা করে আসছে। বৃহস্পতিবারের ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, তামাবিল আমদানি রপ্তানি কারক ব্যবসায়ী, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের আয়োজনে ইফতারে অংশ নেয়ার অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংঘঠনের সভাপতি সৈয়দ আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাজু আহমেদ।  ইফতার পূর্বে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য হান্নান মিয়া, সৈয়দ জুয়েল, নাহিয়ান, আবদুল হান্নান (২), গিয়াস উদ্দিন, আবদুল আলিম, আরিফ আহমেদ সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী