ফি*লি স্তিন ও ভা রতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে তালামীযের বিক্ষোভ মিছিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফি*লি স্তিন ও ভা রতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে তালামীযের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:৪৩:৩২ পূর্বাহ্ন

ফি*লি স্তিন ও ভা রতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে তালামীযের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত


গাজায় মুসলমানের উপর সন্ত্রাসী ইসরায়েলের হত্যাযজ্ঞ ও ভারতে মুসলমানদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভ‚মি সিলেট নগরীতে শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাদ জুমুআ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজায় শান্তিচুক্তি লঙ্ঘন করে আবারো সন্ত্রাসী ইসরায়েল মুসলমানদের হত্যাযজ্ঞ শুরু করেছে। অসংখ্য নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। পবিত্র রামাদান মাসেও তাদের বর্বরতা থেমে নেই। এদিকে ভারতেও রাষ্ট্রীয় মদদে ধর্মীয় উৎসবের নামে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। হোলি খেলার নামে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মা-বোনের সম্ভ্রমহানী করা হচ্ছে। কিন্তু এতসব ঘটনার পরেও বিশ্ববিবেক আজ নীরবতা পালন করছে। মানবতার ধ্বজাধারীরা দৃশ্যত কোনও ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত রয়েছে। যা প্রতিনিয়ত আমাদের হতাশ করছে। অবিলম্বে ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে বিশ্বস¤প্রদায়কে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে ইসরায়েলের দোসরদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। বিশেষত ইসরায়েলকে পৃষ্ঠপোষকতাকারী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের সাথে করা সকল চুক্তি বাতিল ও ভারতীয় সকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমেদ হেলাল, কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা মুহা. শরিফ উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, সিলেট মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুহিত, সংগঠনের কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, এম. শামছ উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লবিবুর রহমান লাভলু, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সিলেট পূর্ব জেলার সহ-সাধারণ সম্পাদক জায়দুর রহমান, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল ইসলাম, সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ আশিক প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী