সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ৭ পরিবার পেলো ঈদ উপহার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ৭ পরিবার পেলো ঈদ উপহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১২:১০:৫৪ অপরাহ্ন

সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ৭ পরিবার পেলো ঈদ উপহার

ছবি : সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭ শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদ।

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী হিসেবে চেক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদ। উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর মো. ওমর সানী আকন। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ৭ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক  বলেন, মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসবের একটি ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে শহিদ পরিবারকে উপহার দিতে পেরে অনেক আনন্দ লাগছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এটা বুঝানো যে, আমরা সব সময় তাদের সঙ্গে আছি। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে।


 


তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী