বিয়ানীবাজারে বিদেশি ম*দসহ ৪ জন গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বিদেশি ম*দসহ ৪ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ০২:১৭:১১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বিদেশি ম*দসহ ৪ জন গ্রে*প্তার


র‌্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ফয়েজ মার্কেট এলাকা থেকে বিদেশি মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ ) সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর একটি আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ফয়েজ মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫৯ বোতল বিদেশি মদসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জিয়া উদ্দিন (৬০), দুলাল দে (৫৯), মোবারক (৪২) এবং আবু সাঈদ (১৯)।

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদেরকে জব্দকৃত আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী