কানাইঘাটে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য এলকা তোলপাড়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কানাইঘাটে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য এলকা তোলপাড়

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন

কানাইঘাটে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য এলকা তোলপাড়

ফাইল ছবি


সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে উপর ঝিংগাবাড়ী কোনা গ্রামে ২ সন্তানের জননী সজনা বেগমের গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

সজনা বেগমের আত্মীয়স্বজনরা অভিযোগ উঠেছে মঈনুল নামের এক কিন্ডারগার্টেন এর শিক্ষকের সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। খতিয়ে দেখছে পুলিশ। বীরদল মাঝপাড়া গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী মহিলা সজনা বেগম তার পিতার বসত ঘরের দ্বিতীয় তলায় গলায় ওড়না প্যাঁচানো তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। একপর্যায়ে কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে থানার এসআই আব্দুল জলিল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সজনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা বলেন, সজনা বেগমের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার স্বামী শরিফ উদ্দিন প্রবাসে  জীবিকা নির্বাহ করেন। সজনা বেগমের সঙ্গে তার স্বামী শরিফ উদ্দিনের পরকীয়া নিয়ে পারিবারিক সমস্যা -সময় ঝগড়া লেগে আছে বলে তারা জানান।

কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন।

এম সি