ফি.লি.স্তি.নে গণহ*ত্যার প্রতিবাদে বালাগঞ্জে বি ক্ষো ভ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ফি.লি.স্তি.নে গণহ*ত্যার প্রতিবাদে বালাগঞ্জে বি ক্ষো ভ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ০৬:০৩:০৪ পূর্বাহ্ন

ফি.লি.স্তি.নে গণহ*ত্যার প্রতিবাদে বালাগঞ্জে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ফিলিস্তিনের গাজায় ঈসরাইল কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন, নতুন করে গণহত্যা, দখল বন্ধের দাবিতে সিলেটের বালাগঞ্জের কালিবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২মার্চ) বাদ আছর দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাজী নসিব উল্ল্যাহ মার্কেটের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। 

বোয়ালজুরের আল-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে প্রায় শতাধিক মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান সাইফ,মাওলানা নুমান আহমদ, ক্বারি জিল্লুল হক, ইসুফ আলী, হাজি খলকু মিয়া, শাহ রুহেল আহমদ, শাহ সিপু,কয়েছ মিয়া,মুহাম্মদ মুরাদ হাসান,হাফিজ মঈনুল ইসলাম,ও রেজাউল হক মিসবাহ, রাকিব আহমদ সুহেল আহমদ, প্রমুখ

মিছিল শেষে প্রবিণ মুরব্বি মাওলানা মুজাম্মেল আলী দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতীত জনগণ ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী