ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়ার লা*শ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ধানের জমি

ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়ার লা*শ উ দ্ধা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ০৭:২৩:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়ার লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের তার নিজ বাড়ির পাশের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।

জানা গেছে, মাখন মিয়া দীর্ঘদিন ধরে আইলাকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তার মামা আকরম আলীর বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজের ক্ষেতের ধানের ক্ষেত পাহারা দিতে বাইরে যান। এর পর থেকে তিনি আর ঘরে ফিরেননি। অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১১টার দিকে মাখন মিয়ার স্ত্রী স্বামীর লাশ ধানের জমিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

ওসমানীননগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী