ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেন, শুধু রমযানে নয় সর্বদা অসহায় ও দুস্ত মানুষের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব।
তিনি শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবিরের উদ্দোগে নন্দিরগাওঁ ইউনিয়নের আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন পবিত্র রমযান মাসে বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবির সাহেব প্রতিটি পরিবারের জন্য প্রায় ১২ শত টাকা সমমানের খাদ্য সহায়তা নিসন্দেহে প্রসংশার দাবি রাখে। খাদ্য সহায়তা পেয়ে সকলেই মহান আল্লাহর কাছে উনি এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন।
খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলী আহমদ দবির,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিশিষ্ট মুরব্বি মজর আলী, আপ্তাব আলী, নসিবুর রহমান, মতিউর রহমান, সাজিদুর রহমান, মুরাদ আলী প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




