গোলাপগঞ্জে ট্রাক চা পা য় প্রাণ গেল যুবকের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ট্রাক চা পা য় প্রাণ গেল যুবকের

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১১:৫৬:০৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ট্রাক চা পা য় প্রাণ গেল যুবকের

ফাইল ছবি


বাড়িতে গিয়ে ইফতার করা হয়নি গোলাপগঞ্জের মামুন আহমদের। সিলেটের গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী মামুন আহমদের। শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদুরে রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহত মামুন উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর পাঁচমাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে। 

জানা যায়, বিকালে মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আশা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এ সময় মামুন আহমদ সিটকে রাস্তায় পড়ে গেলে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদকে মৃত ঘোষণা করেন। 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো: মুহিত। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী