গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির, সম্পাদক মুছলেহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির, সম্পাদক মুছলেহ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১০:১৫:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির, সম্পাদক মুছলেহ

ছবি: নিজস্ব


উত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর দুপুর ২:৩০  মিঃ সিলেটের একটি অভিজাত হলরুমে।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চলনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন সাবেক সহ-সভাপতি জগদীশ দেব, সদস্য মিজানুর রহমান দৌলত।

নতুন কমিটির নির্বাচিত সভাপতি হয়েছেন শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মো: মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ।

সাধারণ সভায় অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, সংগঠনের উপদেষ্টা ও সাবেক গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি হাজী ওসমান গণি, গোয়াইনঘাট এসোসিয়েশন এর সভাপতি এড. মোহাম্মদ আলী, সিলেট জজকোর্টের সিনিয়র আইনজীবী এড. হাসান, গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. জামাল উদ্দিন, জৈন্তিয়া তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রানা, ৯নং ডৌবাড়ী ইউ/পি এর চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার রুহুল আমিন রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন রাব্বানি, সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস, নাদিম হাসান, আহমেদ হাসান ফাহিম, খায়রুল আমিন।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মাহফুজ, গীতা পাঠ করেন প্রদীপ দাস।

প্রবাস গমন উপলক্ষ্যে সাবেক সভাপতি আব্দুল আহাদ ও উপ অফিস সম্পাদক আবুল হোসেন রনিকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি এলোয়ার হোসেন বাবলা, সাদিক আহমদ রুবেল, সহ-সভাপতি সাদিকুর রহমান, সহ-সভাপতি কামিনুর রশীদ, আবুল হাসনাত নোমান, নাদিম মাহমুদ, মোন্তাসির মোস্তাকিন, আবু সুফিয়ান, সাহেদ, কামরুল, তোফায়েল, তারেকুজ্জামান, আলী হোসেন, জুবায়ের, সাদিক, জাকারিয়া, তুষার, তুহিন, রাজু, জুবায়ের, শাহজামান,আতিক, নাসির, নাহিদ, এহসান, আসহাবুল হক, মিসবাহ, রাসেল, ময়নুল, মামুন, অনিক, দুলাল, এমাদ, আমিন প্রমুখ।

উল্লেখ্য, গোয়াইনঘাট ছাত্র পরিষদ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের পাশে থেকেছে, আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

এম সি