বাহুবল মডেল থানার জাহিদুল ইসলাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাহুবল মডেল থানার জাহিদুল ইসলাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১২:৪২:২৫ অপরাহ্ন

বাহুবল মডেল থানার জাহিদুল ইসলাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। শনিবার (২২ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলার পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যান সভায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম নাম ঘোষণা করেন।

বাহুবল থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় তাঁকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ হবিগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী