পু লি শে র অভিযানে বটেশ্বর থেকে ৩ জন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

পু লি শে র অভিযানে বটেশ্বর থেকে ৩ জন আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:১৫:২০ পূর্বাহ্ন

পু লি শে র অভিযানে বটেশ্বর থেকে ৩ জন আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীর বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা।

এসময় চোরাকারবারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী