শাবি ছা ত্র দ লে র সহ সভা*পতি হলেন জকিগঞ্জের জসিম লস্কর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শাবি ছা ত্র দ লে র সহ সভা*পতি হলেন জকিগঞ্জের জসিম লস্কর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:৩১:৪৮ পূর্বাহ্ন

শাবি ছা ত্র দ লে র সহ সভা*পতি হলেন জকিগঞ্জের জসিম লস্কর

ছবি : সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে সহসভাপতি হয়েছেন জকিগঞ্জের জসিম লস্কর। গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের ৭৬ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সফটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক করা হয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারকে। ওই কমিটিতে দ্বিতীয় সহসভাপতি করা হয়েছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের শিক্ষার্থী জসিম লস্করকে। তিনি সিলেট জেলার বাসিন্দা হিসেবে একমাত্র সহ-সভাপতি। তিনি জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দী গ্রামের মরহুম জামাল উদ্দিন লস্করের ছেলে।

ঘোষিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে সহসভাপতি মনোনীত করায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জকিগঞ্জের জসিম লস্কর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী