বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা*শ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা*শ উ দ্ধা র

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৪:৪২:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা*শ উ দ্ধা র

ফাইল ছবি


সিলেটের বিশ্বনাথ পৌর শহরের একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে অর্ধ ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে পৗর শহরের রামপাশা রোডস্থ রোজিস টাওয়ার নামের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মৃত ব্যক্তি পৌরসভার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে আব্দুল মুকিত (৩৫) বলে পরিচয় সনাক্ত করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করলেও নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকান্ড। কারণ- লাশের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা মশারির স্ট্যান্ডের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিলো এমন দাবি করেছেন স্বজনরা।

পুলিশ জানায়, স্বজনদের দেওয়া খবরের ভিত্তিতে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রামপাশা সড়কের পাশের ওই ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান- আবদুল মুকিত বিশ্বনাথ পৌরসদরের একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে ছিলো না। এটি দেখাশুনা করতেন আবদুল মুকিত। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় তাঁর খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সেহরির সময় সিকিউরিটি গার্ড মারফত জানতে পারেন- ওই ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। তবে দরজা-লাগোয়া জানালার গ্লাস খোলা ছিলো এবং সেই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনির নাগাল পেয়ে দরজা খুলে একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

এ বিয়ষে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ  (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। লাশের সুরত হাল রিপোর্টের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ,রিপোর্ট পাওয়ার পর জানা যাবে হত্যার রহস্য। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী